1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

হোসেনপুরে মোবাইল চুরির ঘটনায় দোকানে হামলা-ভাঙচুর স্বর্ণালংকার লুট: আহত -০২

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার পড়েছে


সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে প্রতিবেশীর দোকানে হামলা-ভাঙচুর, টাকা ও গৃহবধূর স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে ওঠেছে। এ সময় দুই জন আহত হয়। এতে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা যায়,গত দুই সপ্তাহ আগে উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে মোঃ সুজন মিয়ার(২৮) একটি এন্ড্রয়েড মোবাইল মোবাইল ফোন হারিয়ে যায়। ওই হারিয়ে যাওয়া মোবাইলটি উপজেলার কাওনা গ্রামের এঙরাজ মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২০) কুড়িয়ে পাওয়ার পর তা ফেরত দিতে সুজনের নিকট তিন হাজার টাকা দাবি করেন। এরই ধারাবাহিকতায় সুজন তার দাবিকৃত টাকা ফেরত দিয়েও মোবাইলটি না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। এ নিয়ে ওই দুই জনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ঝগড়ার সৃষ্টি হয়।এ ঘটনার জেরে গত ২৮ জুলাই সন্ধ্যায় হৃদয় মিয়া চিহ্নিত কিশোর গ্যাংয়ের লোকজন নিয়ে উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের আব্দুল সালামের ছেলে আব্দুল কালামের(৫০) বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় কালামের স্ত্রী এসনাহার(৪৫) প্রতিবাদ করলে হৃদয়মিয়ার সঙীয় লোকজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।এক পর্যায়ে এসনাহারের গলা হইতে একটি ছয় আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। এসময় ওই গৃহবধূর ডাক চিৎকারে পাশের মুদি দোকানদার সুমন মিয়া(৩৫) রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে হামলাকারীরা একত্রিত হয়ে পাশের সুমনের দোকানে হামলা ও ভাঙচুর করে দোকানের ক্ষতি সাধন করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৬০ হাজার টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে । খবর পেয়ে আশ-পাশের সুজন মিয়া, আবুল কাশেম,হাইয়ুল মিয়া ও বাবুল মিয়াসহ অন্যরা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের মোঃ কালাম বাদী হয়ে হোসেনপুর থানায় গত ২৯ জুলাই একটি লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ন্যায়বিচার প্রার্থনা করেন। অভিযোগ দায়ের পর হোসেনপুর থানার এস আই শাহীন ঘটনার স্থান পরিদর্শন করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST