1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে বিএনপির মতবিনিময় কিশোরগঞ্জ-১ এ দেওয়াল ঘড়ি প্রার্থীর সরে যাওয়ার অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারকে শোকজ তৃতীয় লিঙ্গের নির্বাচনে অংশগ্রহণের অধিকার ও প্রতিবন্ধকতা মেধার আলোকচ্ছটায় উদ্ভাসিত “রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি” চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসের অংশ: শহীদ জিয়ার স্মৃতি ফলক উদ্ধার হোসেনপুরে চাঁদাবাজির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও সরঞ্জামসহ যুবক আটক কিশোরগঞ্জ–১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর জনসভায় রিকশা প্রতীকে ভোটের আহ্বান
শিরোনাম

সাংবাদিক জাহির এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুতবিচার টাইব্যুনালে মামলা। প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২১১ বার পড়েছে

চুনারুঘাট প্রতিনিধিঃ সাতছড়ি বন থেকে সেগুন কাঠ পাচারের সময় আটক ও সংবাদ প্রকাশের জের ধরে ক্রাইম রির্পোটার আব্দুল জাহির এর উপর দুদফা হামলার ঘটনায় কোর্টে মামলা দায়ের হয়েছে।
(২৫ জুন) রবিবার হবিগঞ্জের দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন সাংবাদিক আব্দুল জাহির মিয়া। বিজ্ঞ বিচারক মামলাটি এফআইআর ভুক্ত করার জন্য চুনারুঘাট থানাকে নির্দেশ প্রদন করেন।
এদিকে ২৫ জুন রবিবার বিকালে আমুরোড বাজারে সাংবাদিক ও এলাকাবাসীরা মানববন্ধন করেছে।বক্তারা সাংবাদিক জাহিরের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করার দাবী জানান।এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল সাতছড়ি ও রেমা কালেঙ্গা রক্ষায় বন খেকু সহ রাজনৈতিক চত্রছায়ায় গাছপাচার চক্রদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবী জানান। তারা বলেন,চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ বিভিন্ন কাজে পৌর শহরে আসে কিন্তু কথিপয় সন্ত্রাসীরা তাদের কে গায়ে পড়ে ঝগড়া সৃষ্টি করে।মানুষের সাথে সন্ত্রাসী কার্যকলাপ করে।তারা এই সন্ত্রাসী থেকে পরিত্রান চান।
বিকালে মানববন্ধনে উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু’র পরিচালনায় – বক্তব্য রাখেন, আহম্মদাবাদ ইউনিয়ন আ’ওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাংবাদিক আঃ জাহিরের বড় ভাই তাহির মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য,রমজান আলী,উস্তার মিয়া ও হুরাই মিয়া,দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মামুন চৌধুরী,বাংলা টিভি’র চুনারুঘাট প্রতিনিধি মুতাব্বির হোসেন কাজল,সাবেক মেম্বার দুলাল ভুইয়া প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST