1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন
শিরোনাম

ভালুকায় গাছ থেকে পরে শিশু নিহত

  • প্রকাশ কাল শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩০৭ বার পড়েছে

আফরোজা আক্তার জবা
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মায়ের সাথে অভিমান করে গাছ থেকে পরে আলহাজ্ব নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত আলহাজ্ব ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। সে পশ্চিম কাচিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (১৫ই জুন) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের কাচারি ঘাট মধু মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার জানায়, শিশু বাচ্চা আলহাজ্ব মিয়া তার মায়ের সাথে অভিমান করে বাড়ী থেকে নিখোঁজ হয়। তাদের ধারণা মায়ের সাথে অভিমান করে বাড়ীর পাশে একটি গজারি গাছের উপরে লুকিয়ে থাকে সে। দুর্ঘটনাবশত গাছ থেকে পরে আলহাজ্ব নিহত হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।

খোজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা বাড়ীর দক্ষিণ পাশের একটি গজারি গাছের নিচে ওই গাছের ভাঙা ডালসহ তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা তবে ময়নাতদন্তের পর বলা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST