1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

খুনি জিয়া ইন্ডিমিনিটি বিল পাস করে বিচারের পথ বন্ধ করে দিয়েছিল -এমপি লিপি

  • প্রকাশ কাল শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩৫১ বার পড়েছে

শাফায়েত নাজমুল : পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান কারাগার – আর সেখানেই আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ৷ আমি তখন ছোট ৷ আমরা সবাই মানুষের দ্বারে দ্বারে গিয়েছি আমার বাবা শহীদ সৈয়দ নজরুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে ৷ কোন সুবিচার পাইনি ৷ বিচারের বাণী শুধু নীরবে কাঁদছে ৷ কুখ্যাত জিয়া ইন্ডিমিনিটি বিল পাস করে বিচারের পথ বন্ধ করে দিয়েছিল ৷ তখন কোথায় ছিল এই মানবিকতা ৷ এদের মাঝে কোন মানবিকতা নেই, এদের মাঝে কোন শিষ্টাচার নেই ৷ তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করে আর বিদেশে টাকা পাচার করে ৷ এদের মধ্যে একজন দেশ ছেড়েছেন ৷ আর সেখান থেকে তিনি দেশের ক্ষতি করার পয়তারা করছেন ৷ এরাই হলো বিএনপি | এরা চোরাই পথ দিয়ে এসেছে ৷ তাদের জন্ম ক্যান্টনমেন্টে ৷ তিনি আরো বলেন , জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন ৷ বর্তমানে দেশে এত উন্নয়ন যা পৃথিবীর কোন দেশে হয়ত হয়নি ৷ জননেত্রী শেখ হাসিনা সরকার ৬০ বছর হলেই তাদের পেনশনের ব্যবস্থা করেছেন , বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীর ব্যবস্থা করেছেন , গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করেছেন ৷ তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান ৷ শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ বিআরটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভায় কিশোরগঞ্জ ১ ( কিশোর সদর – হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন ৷ তিনি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আবেগে আপ্লুত হয়ে আরো বলেন , আমার বাবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম | আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম | তিনিও আপনাদের পাশে ছিলেন ৷ আপনাদের সেবা করেছেন ৷ এই মাটি আমার পূর্বপুরুষের ৷ এই মাটি আমার পবিত্র স্থান ৷ এই মাটি আমার শেষ ঠিকানা ৷ জননেত্রী শেখ হাসিনার ইচ্ছায় আপনাদের কাছে এসেছি ৷ আমি মৃত্যুর পরও আপনার কাছে থাকবো ৷ এই মাটিই হবে আমার শেষ ঠিকানা ৷ আমি আপনাদের কাছে থাকতে চাই ৷ আমি আপনাদের মেয়ে আর আপনাদের বোন | আমাকে আপনারা কোথাও চলে যেতে বলবেন না ৷ এই আমার অনুরোধ ৷ বিশাল এ জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল হক গনী ঢালী লিমনসহ সংগঠনের বিভিন্ন নেতা – কর্মী ও বিপুল সংখ্যক নারী পুরুষ ৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST