1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

নন্দীগ্রামে দলবেঁধে শিশু ধর্ষণের অভিযোগ

  • প্রকাশ কাল বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩১৫ বার পড়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার বিকেলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৩ মে) বিকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিশু একই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (১৯), বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধু আলীর ছেলে বায়োজিদ হোসেন (১৯) কে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় আম কুড়ানোর পর নিজ বাড়িতে ফিরছিল শিশুটি। এসময় তাকে জোর করে পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে ওই তিন জন পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST