1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ২ সন্তানের জনক আটক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৬৬ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে নায়েব (৩৫) নামে দুই সন্তানের জনককে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুকে সন্ধ্যায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুর ২টার দিকে পৌর এলাকার রঘুনীলী গ্রামে এ ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম। আটক নায়েব আলী রঘুনীলী গ্রামের ফজলুল রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রঘুনীলী গ্রামের বাসিন্দা নায়েব আলী সোমবার বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশীর সাড়ে তিন বছরের মেয়ে শিশু বেড়াতে এলে তাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হাতে নাতে আটক করে অবরুদ্ধ করে রাখে। পরে ৯৯৯ কল করলে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নায়েব আলীকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফফাত আরা বলেন, শিশুটিকে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। এব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST