1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

ভালুকায় অটো ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশ কাল শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৩৩ বার পড়েছে

আফরোজা আক্তার জবা
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অটো রিকশা ছিনতাই চক্রের মহিলা সহ ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা রসুলপুর এলাকার মুজিবরের মেয়ে বিথী আক্তার (৩০), ভালুকা উপজেলার গোয়ারী টেক পাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে আল-আমীন (৩৫) এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দেওয়ানের চালা এলাকার নজর আলী শেখের ছেলে শামসুল আলম শেখ (৪৫)।

৪মে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে ভালুকা মডেল থানার এস.আই রেজাউল করিম ও এস.আই সামিউল তাদের আটক করেন।

পুলিশ জানায়, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোরিকশা চুরি করে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করতো। চক্রটির মহিলা সদস্য প্রথমে কৌশলে যাত্রী সেজে অটো নিয়ে পৌছায় একটি বাসায়। সেখানে ছদ্মবেশে অবস্থান নেয় চক্রের আরেক সদস্য। মালামাল আনার কথা বলে চালককে নিয়ে মহিলা বাসায় ডুকতেই কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতো পূর্ব থেকে অবস্থান নেওয়া ওই সদস্য।

ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চুরি হওয়া অটোর যন্ত্রাংশ কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST