1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক
শিরোনাম

সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে (ডিবি) পুলিশ

  • প্রকাশ কাল শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে কড্ডার মোড়ে নির্মানাধীন ফ্লাইওভার ব্রীজ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ মেঃ জসিম (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর সদস্যরা।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী
জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।

আটককৃত মাদক কারবারি মো. জসিম উদ্দিন (৩২) কুমিল্লা জেলার নিশ্চিতপুর
পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড
অপস) মো. সামিউল আলম সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বঙ্গবন্ধ সেতু পশ্চিম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে নির্মানাধীন
ফ্লাইওভার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভারের সিটের উপর রক্ষিত ১৪০
কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি
প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী জব্দ করা হয়েছে।

আটককৃত মাদক কারবারীর
বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ তাকে
আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী,
এস.আই মোঃ জুলহাজ উদ্দীন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST