1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

মধুপুরে অটোবাইক চালককে খুন করে অটো ছিনতাই

  • প্রকাশ কাল রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৪২ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে অটোবাইক চালক কিশোরকে খুন করে অটো ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। অটোবাইক চালকের মরদেহ ফেলে অটোবাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। উপজেলার মধুপুর পৌরসভার কাইতকাই এলাকার ঢাকা-জামালপুর মহাসড়কের গোলাবাড়ী নামক সেতুর পাশে বেগুন ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল শনিবার সন্ধ্যায় ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয়রা রবিবার সকালে বেগুন ক্ষেতে কাজ করতে গিয়ে একটি মর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে সকাল আটটারদিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতেরর নাম মনি (১৪) সে জামালপুর জেলার সরিষাবাড়ির পুগলদীঘি গ্রামের রফিক মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই রবিন জানান, সে গতকাল শনিবার ঈদের দিন বিকেল ৩ টার দিকে অটোবাইক নিয়ে বের হয়। বাড়ী ফিরতে দেরি হওয়ায় ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ দেখায়। পরে চারদিকে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মরদেহের ছবি দেখে তারা মধুপুর চলে আসে। মধুপুর থানায় গিয়ে মরদেহ দেখে নিহতের স্বজনরা সনাক্ত করে।
এই নিহত স্বজনদের ধারণা অটোবাইক ছিনতাই করে তাকে খুন করা হয়েছে।
উদ্ধাকৃত মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
মধুপুর থানা অফির্সাস ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যাবস্হা নেয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST