1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

ময়মনসিংহে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশ কাল সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
“ঈদ মানে আনন্দ ঈদ মানে ইবাদত” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

জানা গেছে, আজ সোমবার (১৭ এপ্রিল ২০২৩) তারিখ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ করে ময়মনসিংহ জেলা পুলিশ পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভূইয়া এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ শতাধিক গ্রাম পুলিশদের মাঝে এ উপহার বিতরণ করেন।

ঈদ উপহার হাতে পেয়ে সিরতা ইউনিয়নের গ্রাম পুলিশ সুনীল বলেন, আমি একজন হতদরিদ্র লোক আমার বাবা খুব অসুস্থ। আমার বাড়ি সিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামে। আমার পরিবারের মধ্যে একমাত্র আমিই উপার্জন করি। এতে আমার পরিবারের লোকজন নিয়ে কোন রকমে দিনযাপন করছি। আমি অনেক খুশি হয়েছি। এমনকি বাড়িতে যাওয়ার পর আমার বাবা এ উপহার দেখলে আরো খুশি হবে।

এ বিষয়ে সুনীল আরো বলেন এই উপহার পেয়ে খুশিতে আত্মহারা আমরা। এ ধরনের উপহার কোনদিন পায়নি আমরা। আমরা সাধারণ গ্রাম পুলিশ। আমাদের এভাবে আর কেউ মূল্যায়ণ করেনি। ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকে আমাদের কদর ও মূল্যায়ন বাড়ছে।

কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর উদ্যোগে ‘এই সামান্য উপহার তাদের মাঝে কর্মচাঞ্চল্য, অপরাধ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আপনারা গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন।

ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ পুলিশের সাথে অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রন ও মাদক নির্মূলসহ বিভিন্নভাবে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে আসছে। থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই পুলিশ সুপার এর নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় কোতোয়ালী মডেল থানার (ওসি তদন্ত) ফারুক হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) ওয়াজেদ আলী সহ কোতোয়ালী মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST