1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

ভালুকায় দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশ কাল রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৩৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দোকান ভাংচুর ও লোটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের মরচি মাদরাসা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উথুরা ইউনিয়নের মরচি গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে একাব্বর আলী পৈত্রিক সূত্রে প্রাপ্ত মরচি মৌজার ১৭ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে ফার্নিচারের দোকান ও বসবাস করছিলো। পূর্বশত্রুতার জেরে উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম ও ইউপি সদস্য গোলাম কিবরিয়ার নির্দেশে দলবল নিয়ে একাব্বর আলীর দোকান ভাংচুর ও লুটপাট করে। এসময় একাব্বর আলী ও তার স্ত্রী আমেনা খাতুন আহত হয়।

ভূক্তভোগী একাব্বর আলী জানান, এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ও ইউপি সদস্য গোলাম কিবরিয়ার নির্দেশে দলবল নিয়ে আমার দোকান ভাংচুর ও লুটপাট করা হয়। আমি অসহায় বলে তারা আমার উপর এমন অত্যাচার করছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা দরবার করেছি। কিন্তু আমার নির্দেশনা ছিলো দোকান যে অবস্থায় আছে সে অবস্থায়ই থাকবে। কিন্তু ঘটনার পর আমি সেখানে গিয়ে দেখি একপক্ষ দোকান ভাংচুর করে ফেলেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST