1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

সিরাজগঞ্জে যমুনা নদীর বালুচর থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশ কাল রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩১৮ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীর যমুনার বালুচর থেকে তানজিদ সরকার (৯) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত তানজিদ সরকার গাজীপুর জেলার গাছা থানার কুনিয়াগাছা এলাকার লতিফ সরকারের ছেলে।

রবিবার (১২ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার জোতপাড়া যমুনার বালু চর থেকে মাটি খুঁড়ে ওই শিশু গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে সোহাগকে আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়ে চৌহালী থানার ওসি হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে সোহাগের মা ও বোন ভাড়া থাকতো। ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এই দ্বন্দ্বের জের ধরে কৌশলে গত শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ। এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে চৌহালী থানায় অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ রবিবার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তানজিদের গলা কাটা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ জানিয়েছে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। পরে পুলিশ মাখন মিয়া, তার স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, মিননগরের শালিকা জুলেখা খাতুন আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST