1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

বিয়ের খবর শুনে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক

  • প্রকাশ কাল শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৭৩ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

নবম শ্রেণীর স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করেছেন তার পরিবার। তাই সকাল থেকে পুরো বাড়িতে চলছে আত্নীয়-স্বজনদের আনন্দ উল্লাস। দুপুর গড়াতেই বরযাত্রী এসে হাজির কনের বাড়িতে। আর এই খবর পৌছে যায় প্রেমিক জিহাদের কানে। মুহুর্তের মধ্যে প্রেমিক হাজির হয় তার প্রেমিকার বাড়িতে। আর বিয়ের দাবি করে চিৎকার শুরু করে। মুর্হুতে বিয়ে বাড়িতে আনন্দের স্থলে নেমে আসে আতঙ্কের ছায়া। নানা গুনজনের বিষয়টি বর পক্ষ বুঝতে পেরে বিয়ের আসর থেকে চলে যায়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মার্চ) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামে প্রেমিকার বাড়িতে। আর প্রেমিক জিহাদের বাড়ি শিলমাড়িয়া ইউনিয়নের শুকপাড়া গ্রামে।

প্রতিবেশী হারুন আলী বলেন, মেয়েটি পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তার বাবা গাড়ি চালক। মেয়ের বিয়ের জন্য ভালো পাত্র পাওয়ায় শুক্রবার বিয়ের দিনক্ষন ঠিক হয়। সে মোতাবেক আজকে বিয়ের সকল আয়োজন করা হয়। কিন্তু মেয়েটির আরেক জায়গায় সম্পর্ক থাকায় বরপক্ষ বিয়ে ভেঙ্গে চলে যায়। তবে রাত ৮টা পর্যন্ত ওই ছেলেটি বিয়ের দাবি নিয়ে ওই মেয়ের বাড়িতে অবস্থান করতে দেখা গেছে।

ছাত্রীর চাচা জালাল উদ্দীন বলেন, প্রেমিক দাবি করা ছেলেটাকে বাড়িতে রাখা হয়েছে। ইতিমধ্যে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। ছেলের অভিভাবকরা রাতের মধ্যে আসতে চেয়েছেন। তারা আসলে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মেয়ের বাড়িতে ছেলেটি অবস্থান করছে এমন কোনো খবর আমরা পাইনি। তবে খোঁজ নেয়া হচ্ছে।

তবে সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু বলেন, আমি ঘটনাটি শুনেছি। মেয়েটি তার প্রেমিককে বিয়ে করবে বলে জানালে বরপক্ষ চলে যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST