1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

বোরো ধানের জমিতে আগাছা পরিষ্কারে কৃষক

  • প্রকাশ কাল শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৯ বার পড়েছে

হুমায়ুন রশিদ জুয়েল কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইলে ধান গাছের আগাছা অপসারনে ব্যস্ত কৃষকেরা। উপজেলার সব ধান ক্ষেতেই এমন চিত্র চোখে পড়ছে। শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানক্ষেতে জন্মানো আগাছা পরিস্কারের কাজ করছেন। আবহাওয়া এখন পর্যন্ত অনুকুলে থাকায় সবুজ ধান গাছে মাঠে মাঠে ছেয়ে গেছে।

উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কৃষক স্বপন খান ও একই এলাকার কয়েকজন শ্রমিকসহ তার ধানের জমি থেকে আগাছা পরিস্কার করছেন।

কৃষক স্বপন খান বলেন, আমি এবছর বোরোধান ২ বিঘা জমিতে ধান চাষ করেছি, ধানগাছও বেশ ভালো হয়েছে। ধানের জমিতে ছোট ছোট আগাছা জন্মেছে সেগুলো তুলে ফেলছি। একই সাথে ধান গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিচ্ছি এতে ধানের গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

উপজেলা ঘোষপাড়া গ্রামের কৃষক ওমর ফারুক বলেন, প্রতিবছরই আমি ২০ বিঘা জমিতে বোরোধান চাষ করি এবছরও করেছি। আমার জমির ধানের গাছগুলো খুব ভালো হয়েছে কিন্ত গাছের গোড়ায় ছোট ছোট বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে। কয়েক দিন যাবৎ আমি কয়েকজন শ্রমিকদের সাথে নিয়ে আগাছাগুলো অপসারণ করে নিচ্ছি। উপজেলার শ্রীপুর গ্রামের কৃষক দুলাল মিয়া একই উক্তি প্রকাশ করেন।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন,উপজেলায় এবছর ১০২৭৫ (দশ হাজার দুইশত পচাত্তর) হেঃ জমিতে বোরো চাষ করেছে কৃষকেরা। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ১৫৯৫,উচ্চ ফলনশীল ৮৬১৪ ও স্থানীয় জাত ৬৬ হেঃ জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

তিনি আরো বলেন, আগাছা পরিস্কারের সাথে সাথে ধান গাছের গোড়ার মাটিও নাড়াচারা হয় এতে ধান গাছ মাটি থেকে অক্সিজেন আরো সহজেই পাবে তাতে গাছ দ্রুত বাড়বে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST