1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রী দিলেন জাতীয় পদক, এমপি দিলেন আর্থিক অনুদান: গর্বিত কেন্দুয়ার সাদিয়া লিবিয়াতে পালিত হলোজুলাই শহিদ দিবস ২০২৬’
শিরোনাম

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে মো. সাকিন (২০)।দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন সাকিনের স্বজন ও বন্ধুবান্ধব সহ প্রতিবেশীরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা রেলক্রসিং এর সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিন তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে। সে গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। কিশোরগঞ্জ সদর উপ‌জেলার দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া কর‌তেন সাকিন।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ভৈরবগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন মারা গে‌লে তারা পু‌লি‌শে খবর দেন।

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এ এস আই মো. ইউনুছ জানান, সকাল ১১টার দিকে ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাকিনের মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST