1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রী দিলেন জাতীয় পদক, এমপি দিলেন আর্থিক অনুদান: গর্বিত কেন্দুয়ার সাদিয়া লিবিয়াতে পালিত হলোজুলাই শহিদ দিবস ২০২৬’
শিরোনাম

হোসেনপুরে খাল খননের প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ বার পড়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাক্তি মালিকানাধীন তিন ফসলি জমির ওপর দিয়ে বিশাল প্রস্থের খাল খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) হোসেনপুর-পাকুন্দিয়া সড়কে জামাইল বাজারের পাশে এ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে ডিসিকে স্মারকলিপি দিয়ে জরুরি প্রতিকার দাবি করেছেন তারা।ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতশত এলাকাবাসী অংশগ্রহন করে তাদের ব্যাক্তি মালিকাধীন জমির ওপর দিয়ে খাল খনন বন্ধের দাবী করেন। এ সময় এলাকাবাসীর পাশে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে অংশনেন আড়াইবাড়িয়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাই রব্বানি। ভোক্তভোগী শফিকুর রহমান জুয়েল,আশরাফুল ইসলাম,নবী হোসেন,আবুল হোসেন,সিরাজ উদ্দিন,শাহার উদ্দিন,রুমা বেগমসহ অনেকেই জানান,উপজেলার চর জামাইল নতুন বাজারের উত্তর পাশ হতে ক্রমশ উত্তর দিকে জামাইল ও চরজামাইল মৌজার শতাধিক ব্যাক্তি মালিকানাধীন তিন ফসলি জমির ওপর দিয়ে ব্রহ্মপুত্র নদের একটি শাখার দিকে খাল খনন অব্যাহত রেখেছে। তারা আরো জানান, আবহমান কাল থেকেই বর্তমানে খনন করা জমি গুলোতে কোনো সরকারী জমির অস্তিত্ব নেই। তার পরও এলাকাবাসীর নিষেধ উপেক্ষো করে একটি বিশেষ মহলের ইশারায় ঠিকাদারের লোকজন উপরের মহলের নির্দেশের কথা বলে তিন ফসলি জমি নষ্ট করে খাল খনন অব্যাহত রেখেছে।এতে স্থানীয় কৃষকেরা ভুমিহীন হওয়ার শঙ্কায় তাদের জমি রক্ষায় দিশেহারা হয়ে মানববন্ধন করে সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। ভুক্তভোগিরা জানান,মানববন্ধন ও স্মারবলিপি দিয়েও যদি খাল খনন বন্ধ না হলে তারা সম্মিলিতভাবে উচ্চ আদালতের দারস্থ হবেন বলে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত বরেন।এ ব্যাপারে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া না গেলেও উপজেলার আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন জানান, তিনি কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি শুনেছেন। খুব শিঘ্রই স্থানীয় প্রশাশনের সাথে পরামর্শ করে কার্যকরী উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST