1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি
শিরোনাম

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত, আহত-২

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৭ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে বালুবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আরও ২জন আহত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বেলকুচি উপজেলা পরিষদের গেট সংলগ্ন চালা এলাকায় এঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (১৮) নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এসময় একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে স্বপ্ন খান (২৪) গুরতর আহত হয়েছে। তাদের একজনকে ঢাকা পংগু হাসপাতাল ও আরেক হনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজলাতুননেছে মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধিন রয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন , বুধবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেল মুকুন্দগাতী বাজারের দিকে যাচ্ছিল এমন সময় মুকুন্দগাতী থেকে একটি বালুবাহী ট্রাক সিরাজগঞ্জের দিকে যাওয়ার সময় এঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেল আরহি একজনকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। বালু ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST