1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রী দিলেন জাতীয় পদক, এমপি দিলেন আর্থিক অনুদান: গর্বিত কেন্দুয়ার সাদিয়া লিবিয়াতে পালিত হলোজুলাই শহিদ দিবস ২০২৬’
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের বিরুদ্ধে কারাবন্দিরা স্লোগান

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৯ বার পড়েছে

আমিনুল ইসলাম( আহাদ) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এবার ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন কারাবন্দিরা। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে ও হাজত খানায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে ৬৯ জন কারাবন্দিকে নিয়ে একটি প্রিজনভ্যান জেলা কারাগার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ফটকে নিয়ে আসে। ভ্যান থেকে নামার সময় নানা অশালীন ভাষায় আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন কারাবন্দিরা। এসময় তাদেরকে বেশ উগ্র আচরণ করতে দেখা যায়।পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে হাজতখানায় প্রবেশ করান। হাজতেও তারা স্লোগান দিতে থাকেন।এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন বলেন, এটি পেশকারদের উসকানি। তারাই কারাবন্দিদের উত্তেজিত করেছে।তবে একাধিক পেশকারের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা আসামিদের উসকে দিতে যাব কেন ? আসামিরা দীর্ঘদিন হাজতে থেকে ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন।আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন,সকালে কিছু কারাবন্দি প্রিজনভ্যান থেকে নামার সময় ক্ষুব্ধ হয়ে আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। শ্লোগানে যা বলেছেন,তা মুখে আনতে পারবো না।ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আইনজীবীদের। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দে তারা। অন্যদিকে, বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।এ অবস্থায় জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে ৫ জানুয়ারি থেকে পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। পরবর্তীকালে দফায় দফায় সাত কর্মদিবস আদালত বর্জনের কর্মসূচি পালন করে আইনজীবীরা।বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ আইনজীবীকে দুই দফায় তলব করেছেন উচ্চ আদালত।গত বুধবার ৮ (ফেব্রুয়ারি) থেকে আবারো আদালত বর্জনের কর্মসুচী শুরু করেন আইনজীবিরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST