1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের সঙ্গে লিবিয়ার সামরিক চুক্তি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার পড়েছে

ওয়াসিম কামাল

ইউক্রেনের সঙ্গে সামরিক চুক্তি করতে যাচ্ছে লিবিয়া। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি সামুদ্রিক ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় গুরুত্বারোপ করেছে উভয় পক্ষ। রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের তুমুল যুদ্ধ চলছে, তখন কিয়েভের সঙ্গে এমন চুক্তির কথা জানাল ত্রিপোলি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিব্রিল আল-শতিইর সঙ্গে দেশটিতে ইউক্রেনের সামরিক অ্যাটাশে অ্যান্ড্রিক পাইকের মধ্যে সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পরে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, লিবিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সেতুবন্ধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিরক্ষাপ্রধান আল-শতিই। তিনি বলেছেন, লিবিয়ার কোস্টগার্ড এবং বিমানবাহিনীর কিছু সরঞ্জাম ইউক্রেন থেকে মেইনটেইন (ব্যবস্থাপনা) করা যেতে পারে।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে বেশ কয়েকবার কিয়েভকে কূটনৈতিক সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেইবেহর ত্রিপোলিভিত্তিক সরকার। এমনকি জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দেওয়ার প্রস্তাবে ভোট দিয়েছে মুসলিমপ্রধান দেশটি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST