1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রী দিলেন জাতীয় পদক, এমপি দিলেন আর্থিক অনুদান: গর্বিত কেন্দুয়ার সাদিয়া লিবিয়াতে পালিত হলোজুলাই শহিদ দিবস ২০২৬’
শিরোনাম

সিরাজগঞ্জে সেচপাম্প ঘর থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

  • প্রকাশ কাল শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৯ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় সেচপাম্প ঘর থেকে আবু বক্কর ওরফে আনন্দের (১২) নামের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশুটির দু-চোখে ও লিঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারী) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবু বক্কর সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও চর চিলগাছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহত শিশুর বাবা রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ওয়াজ শুনতে তার বন্ধু আনন্দকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে সেচপাম্প ঘরের মধ্যে তার লাশ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে এবং অণ্ডকোষও রক্তাক্ত রয়েছে। আলামত সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন বিভাগ আসছে।আসার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নিহত শিশুর চোখে ও লিঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।এ ঘটনার তদন্ত চলছে, শিগগিরই এ ঘটনার রহস্য উদঘাটন হবে।

এ ঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম একটি হত্যা মামলা করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST