1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোমনায় নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নান্দাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধাবীদের হাত ধরেই আলোকিত সমাজ গড়তে হবে কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার২শ অসচ্ছল পরিবারের মধ্যে শাড়ি বিতরণ চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন: সংগ্রাম থেকে সাফল্য নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার স্বামীর রাজনৈতিক পরিচয় ও উপহার নিয়ে সংবাদ প্রকাশের পর কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরৎ ব্রহ্মপুত্রে নরেন্দ্র’র জালে ৯০ কেজির বাঘাইড়,বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান
শিরোনাম

নরসিংদীতে অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যসের মরদেহ উদ্ধার

  • প্রকাশ কাল বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪০৮ বার পড়েছে

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলার অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং তৌহিদ আহমেদ (২৪)।

এলাকাবাসী ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার রঞ্জু মিয়া ও তৌহিদ রাতের খাবার খেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ব‍্যাংকের পরিচ্ছন্ন কর্মী (আয়া) ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানায়। পরে নয়ন মিয়া ব‍্যাংকের শাখা ব‍্যাবস্থাপকে অবগত করলে সকাল ৯ টার দিকে শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম এসে ডাকাডাকি করেও ভিতর থেকে কারো কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ব‍্যাংকের ভিতরে স্টোর রুম থেকে ওই দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে। জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তাদের কেউ আর সজাগ হয়নি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানায়,এ ঘটনায় ব্যাংকের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। ব‍্যাংকের মেইন গেইট বন্ধ থাকলেও কেচি গেইট খোলা ছিল বলে তিনি জানান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, সকালে ব‍্যাংকের ভিতর থেকে দুই আনসার সদস‍্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত‍্যূ হয়েছে। তবে তাদের মৃত‍্যূর বিষয়ে অন‍্যকোন কারণ রয়েছে কিনা তা ময়না তদন্ত রিপোর্টের পরে বলা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন‍্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST