1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা

নিয়ামতপুরের রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশ কাল শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮৭ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে ১টি সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ই জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি অমূল্য বর্মন প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কয়েশ আমিন, রসুলপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল হক ও রসুলপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক রুবেল , সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

জানা গেছে, এলজিইডি’র বাস্তবায়নে রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পানিহারা ঈদগাহ মোড় থেকে গাহইল তিনমাথা মোড় পর্যন্ত ১ কিলো মিটার রাস্তা পাকা করা হবে।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান মোতালেব হোসেন (বাবর) মুঠো ফোনে বলেন, রসুলপুর ইউনিয়নে আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে। আমি এই রাস্তাটি এলজিডি অর্থায়নে নির্মাণ কাজ শুরু করেছে। আজ এখানে ১ কিলো মিটার কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। এ ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকাবস্থায় কোনো রাস্তা পাঁকা ছাড়া থাকবে না।
তিনি আরও বলেন, রসুলপুর ইউনিয়নে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করে যাব। এছাড়া তিনি ইউনিয়ন থেকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলার অঙ্গিকার করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST