1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার সরিষাবাড়িতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ আটক-১ সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া অনুষ্ঠিত
শিরোনাম
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কোরবানি মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত শিক্ষা ও আত্মত্যাগের অনুপম দৃষ্টান্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার সরিষাবাড়িতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ আটক-১

সিরাজগঞ্জে একযুগ ধরে শত শালিককে দুবেলা খাবার খাওয়াচ্ছেন আব্দুর রশিদ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৭০ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজারের একজন মানবিক দোকানদার আব্দুর রশিদ (৫৮)। পেশায় তিনি একজন দোকানদার হলেও তাকে সবাই চেনেন ‘শালিকপ্রেমী’ ও পাখিপ্রেমীক হিসেবে। তার দোকানের সামনে ছুটে আসে শত শত শালিক পাখি। নিয়ম করে তাদের দুবেলা খাবার খেতে দেন আব্দুর রশিদ। এতেই অবলা এই প্রাণীর সঙ্গে তার গড়ে উঠেছে বন্ধুত্ব ও ভালোবাসা।

ভোরে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অসংখ্য বাদামি রঙের ছোট বড় মাঝারি আকৃতির শালিক পাখির কিচিরমিচি শব্দে মুখর হয়ে ওঠে আব্দুর রশিদের দোকানের আশপাশ। পাখিদের এমন দৃশ্য দেখে মুগ্ধ হন পথচারীসহ আশপাশের মানুষ। রশিদ ও শালিকের এক যুগেরও বেশি সময়ের এমন বন্ধুত্ব ও ভালোবাসা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আব্দুর রশিদ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের কানগাঁতী গ্রামের মৃত জয়নাল সেখের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরে দিনের আলো ফোঁটার সময় আব্দুর রশিদ দোকান খোলার আগে দোকানের সামনের সড়কের পাশে চানাচুর ছিটিয়ে দেন। এতে ঝাঁকে ঝাঁকে শালিক খাবার খেতে রাস্তায় নেমে আসে। খাবার খাওয়া শেষ হতেই তারা উড়ে চলে যায়। আবার ফিরে আসে দুপুরে।

স্থানীয় ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম বলেন,আব্দুল রশিদের কাজটি অত্যন্ত প্রসংশনীয়। ইসলামও আমাদের এই শিক্ষা দেয়।

পাখিপ্রেমী আব্দুর রশিদ বলেন, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পাখিগুলোকে দুবেলা খাওয়াতে পেরে আমি আনন্দিত। এজন্য আমার প্রতিদিন ১০০-১২০ টাকা খরচ হয়। তবুও আমি পাখিদের খাওয়ানো বাদ দেইনি। এটা অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST