1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

যারা জাতির জনকের রক্তের উপর পা দিয়ে মসনদে যাবে না তাদেরকে নির্মমভাবে জেলখানায় হত্যা করা হয়েছে _ এমপি লিপি

  • প্রকাশ কাল শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪২৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক: যারা তাদের নেতার সাথে বেইমানি করে নাই , যারা জাতির জনকের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং জাতির জনকের রক্তের উপর পা দিয়ে যারা মসনদে যাবেনা , মন্ত্রীত্ব গ্রহণ করবে না এবং মৃত্যু নিশ্চিত জেনেও তারা আপোষ করে নাই তাদেরকে জেলখানার প্রকোষ্ঠে মৃত্যুবরণ করতে হয়েছে ৷ যদি আমরা পৃথিবীর ইতিহাস দেখি যেখানে বঙ্গবন্ধুর জীবনে চার হাজারেরও বেশি দিন জেলখানায় বন্দী ছিলেন তিনি এবং পাকিস্তানের প্রেতার তারা জেলখানা বন্দি করে রেখেছে কিন্তু তার পরও তারা বঙ্গবন্ধুকে জেলখানায় হত্যা করতে পারেনি ৷ যারা বঙ্গবন্ধুর অবর্তমানে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং মাত্র ৯ মাস যুদ্ধের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদেরকে সেই বাঙালি জাতির হাতেই মৃত্যুবরণ করতে হয়েছে ৷একমাত্র খুনি মোস্তাকের কারণে আর খুনি জিয়ার কারণে ৷ ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল তখন একটি দল একটি, একটি গুষ্টি যারা স্বাধীনতার বিপক্ষে ছিল , যারা স্বাধীনতা কে বিশ্বাস করত না , যাদের স্বাধীনতার কোন আদর্শ ছিল না তারা বলতে শুরু করলো যে , তারা শুধুমাত্র একটি পরিবারকে হত্যা করেছে কিন্তু তারই ধারাবাহিকতায় যখন ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় এই জাতীয় ৪ নেতাকে হত্যা করা হলো তখন আর বাংলাদেশের মানুষ বুঝতে বাকি রইল না যে এ হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পরিবারকে বা একটি গুষ্টিকে নয় এই হত্যাকাণ্ড ছিল একটি আদর্শকে হত্যা করা ৷ যে আদর্শ বুকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ৷ এই আদর্শকে বুকে নিয়ে সারাটি জীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহযোদ্ধারা সংগ্রাম করেছিলেন, যে আদর্শকে বুকে নিয়ে বাংলাদেশের মতো একটি সুন্দর স্বাধীন স্বাধীন দেশের জন্ম , এই আদর্শকে টুটি চেপে হত্যা করার জন্য ১৯৭৫ সালে১৫ আগস্ট ও ৩ নভেম্বর এই নারকীয় কে হত্যা চালায় ৷

শনিবার সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুয়া ও আলোচনা সভায় কিশোরগঞ্জ ১ ( সদর -হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন ৷ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাক্তার নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন বিএমএস সভাপতি ডাক্তার মাহবুব ইকবাল, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আ . ন. ম. নওশাদ খান, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার হাবিবুর রহমান | এছাড়াও অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের বিভিন্ন চিকিৎসক, শিক্ষার্থী , বিভিন্ন কর্মকর্তা – কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST