1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ টিটিসিতে তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ত্রিপলী পুলিশের প্রধান)এর বিশেষ বৈঠক অনুষ্টিত কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত ইউনিয়ন জামায়াতে ইফতার মাহফিল কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে মানববন্ধন অনুষ্ঠিত বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮
শিরোনাম

টাকা আত্মাসাৎ ও দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • প্রকাশ কাল বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩১৬ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

এলজিএসপির ৩২ লাখ টাকা আত্মাসাৎ ও দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (০২ নভেম্বর ) সকালে জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ দুর্নীতির মামলায় আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এর আগে, ইউনিয়ন পরিষদের টাকা তছরুপের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪, ৫, ৬ নং ওয়ার্ড) সদস্য সালেহা বেগমকে গত ১৭ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আদালত সূত্রে জানা যায়, এলজিএসপি ৩২ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাহেলা বেগম ও সাবেক সচিব জিয়াউর করিমের বিরুদ্ধে গত ৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ। জামিন শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুলতান মাহমুদ এর আগেও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পরপর দুইবার তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST