1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

সিরাজগঞ্জের শাহজাদপুরে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ

  • প্রকাশ কাল বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৭৩১ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার পোরজনা বাজারে কর্মরত নরসুন্দর শ্রী সঞ্জিত কুমার শীল ইসলাম ধর্ম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে এবং ইসলামের ধর্মীয় রীতিনীতিতে আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বুধবার (০২ নভেম্বর) নোটারী পাবলিকের কার্যালয়, সমগ্র বাংলাদেশ মোকাম- সিরাজগঞ্জে হাজির হয়ে হলফনামার মাধ্যমে তিনি পাকাপাকি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এর আগে ৩১ অক্টোবর তিনি স্থানীয় একজন অভিজ্ঞ আলেমের মাধ্যমে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ঐদিন থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন।

শাহজাদপুর আমলী আদালতে কর্মরত আইনজীবীর সহকারী মোঃ আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নওমুসলিম মোঃ সোলায়মান হোসেন ১৯৮৬ সালে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্রী রাম চন্দ্র শীল এবং শংকরি রানী শীল। জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং পেশায় একজন নরসুন্দর। পেশার সূত্র ধরেই শাহজাদপুর উপজেলার পোরজনাতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এখানে থাকা অবস্থায় মুসলিম বন্ধুদের সাথে মিশতে মিশতে ইসলাম সম্পর্কে জানেন এবং মুসলিমদের ধর্মীয় রীতিনীতিতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST