1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

নন্দীগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২, আহত অন্তত ৯

  • প্রকাশ কাল বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪২১ বার পড়েছে

সাখাওয়াত হোসেন হানিফ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে থামিয়ে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত ও অন্তত ৮জন গুরুতর আহত হয়েছেন। একই সময়ে মোটরসাইকেলে বাসের ধাক্কায় রুহুল আমিন (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন।

বুধবার বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকার আসাদুর রহমানের ছেলে বাসের হেলপার বাবু মিয়া (২৩) ও যাত্রী আদমদিঘী উপজেলার সান্তাহার ডালপট্রি এলাকার আসাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান তালুকদার (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে নাটোরগামী সিয়াম পরিবহনের দ্রুত গতির বাস (ঢাকা মেট্রো ব: ১৪-৮১০৬) মহাসড়কের পাশে থামিয়ে রাখা ট্রাকের পেছনে (বগুড়া ট: ১১-২২৬০) ধাক্কা দেয়। বাসের গেটে দাঁড়ানো হেলপারের শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাসের এক পাশ ভেঙে মুচড়ে গিয়ে ৮-৯জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি প্রায় ১শ’ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিলে একজন আরোহী আহত হন।

স্থানীয়রা জানান, ফিলিং স্টেশন এলাকায় দিনে ও রাতে মহাসড়কের পাশেই ঘন্টার পর ঘন্টা ট্রাক থামিয়ে রেখে চালকরা বাড়িতে চলে যান। থামিয়ে রাখা ট্রাকের পেছনে চলন্ত বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ জানান, শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী মারা গেছেন৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST