1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১
শিরোনাম

কিশোরগঞ্জে শেখ রাসেল দিবস, ২০২২’ উদযাপন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩২৪ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

সারা দেশের মতো কিশোরগঞ্জ শেখ রাসেল দিবস, ২০২২’ যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে।

অদ্য ১৮/১০/২০২২ খ্রি. তারিখ ‘শেখ রাসেল দিবস, ২০২২’ যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম। পরবর্তীতে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর প্রশাসক হিসেবে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শেখ রাসেল দিবস, ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সকল কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার), পুলিশ সুপার, কিশোরগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ শাখা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST