1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অতীতের দীর্ঘ সময়ে রাষ্ট্র যন্ত্রের বিভিন্ন দপ্তরে মরিচিকা ধরেছে- দুর্যোগ,ত্রাণ ও পুনবার্সনমন্ত্রী মানচিত্রের ওপারে কান্না: বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনপদে উন্নয়নের আলো কতটা পৌঁছেছে? কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস এসএমএসের দুই ঘণ্টা পরই আবেদন বাতিল মধুপুরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন হোসেনপুরে বিএমইউজে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”
শিরোনাম

কিশোরগঞ্জে কেনাফ বীজ উৎপাদন সমিতির উদ্বোধন

  • প্রকাশ কাল শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬৫৬ বার পড়েছে

মাসুদ মিয়া : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে উদ্বোধন করা হলো দেশের প্রথম কেনাফ বীজ উৎপাদন সমিতি। শনিবার সকালে উপজেলার কিরাটন গ্রামে এই সমিতির উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজে আর আই) -এর এর মহাপরিচালক ড. মোঃ আবদুল আউয়াল। তিনি সমিতির কার্যালয়ে ফিতা কেটে কেনাফ বীজ উৎপাদন সমিতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কেনাফ পাটের উচ্চ ফলনশীল জাত সমূহের বীজ উৎপাদন প্রযুক্তি শীর্ষক মতবিনিময় সভা সমিতির প্রধান উপদেষ্টা কৃষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিজে আর আই-এর মহাপরিচালক ড. মোঃ আবদুল আউয়াল, কিশোরগঞ্জ বিএআর আই সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম, কৃষক মাসুদ রানা আনিছ প্রমুখ।
বক্তারা বলেন, পাট চাষে কৃষকদেরকে অধিক লাভবান করতে কেনাফ জাতের বীজ উৎপাদন সমিতি করা হয়েছে। কৃষকদেরকে নিয়ে বীজ উৎপাদন সমিতি এটি দেশের প্রথম। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এই সমিতির মাধ্যমে কৃষকদেরকে ভালো মানের কেনাফ পাটের বীজ উৎপাদনে প্রশিক্ষণ ও টেকনিক্যাল সহায়তা দিবে। কৃষকরা বীজ উৎপাদনের মাধ্যমে নিজেদের জমিতে অধিক লাভজনক পাটের আবাদ করতে পারবে। পাশাপাশি উৎপাদিত বীজ বাণিজ্যিকভাবে অন্য কৃষকদের কাছে বিক্রি করে কৃষক লাভবান হবে। এর মাধ্যমে কেনাফ বীজ উৎপাদনে দেশে বিপ্লব ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরে কেনাফ জাতের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষক রমজান আলীকে সভাপতি ও কৃষক আশরাফুল আলমকে সমিতির সাধারণ সম্পাদক করা হয়েছে। মোট ১৪০ জন কৃষক নিয়ে এই সমিতি গঠন করা হয়েছে। পরবর্তীতে সমিতির সদস্য আরো বৃদ্ধি করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST