1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন,ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা নিকলীতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু, বায়ান্ন জন হাসপাতালে সরিষাবাড়ীতে জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে এক কৃষকের আধা পাকা ধান নষ্টের অভিযোগ নবী নগরে অস্ত্রধারীদের মহড়া, মেঘনা পাড়ে বালু লুটে আতঙ্কঅসহায়ত্বের আরেক নাম সলিমগঞ্জ ও বড়িকান্দি কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুরি-ছিনতাই থেকে খুন-সংঘর্ষ, অপরাধ ঠেকাতে ক্যামেরার চোখে কিশোরগঞ্জ শহর রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন
শিরোনাম

সর্বসাধারণের সমস্যা নিয়ে ওপেন হাউস ডে পালিত- বাকলিয়া থানা

  • প্রকাশ কাল বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৬ বার পড়েছে

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের বাকলিয়া থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সানরাইজ কেজি স্কুলের চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বাকলিয়া থানার এসআই নিদর্শন বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি সজল চৌধুরী। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুর রহমান, সরোয়ার আলম ভূঁইয়া ও নেহেরু লাল ধর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম। তিনি বলেন, আপনাদের যত অভিযোগ আছে আমাদের পুলিশকে অবহিত করুন, অভিযোগকারীর নাম এবং তথ্য গোপন রাখা হবে প্রয়োজনে আমি আমার whatsapp নাম্বার, এডিসি (দক্ষিণ), এসি চকবাজার জোন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নাম্বার আপনাদের দিয়ে যাচ্ছি এই নাম্বারে আপনারা কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারীদের ছবি তুলে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন। আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের নির্দ্বিধায় অবহিত করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
এ সময়ই উপস্থিত বক্তারা দিদার মার্কেট থেকে দেওয়ানবাজারের মোড় এর অটোরিক্সার তান্ডব ও দেওয়ান বাজার কাঁচা বাজার,বগার বিল মোড়ে ভাসমান ভ্যান গাড়ির জটলা এবং কালামিয়া বাজার এক্সেস রোড, সৈয়দ শাহ ওয়াপদা রোড,শান্তিনগর এলাকায় মাদক, অস্ত্র ব্যবসায়ী, কিশোর গ্যাং সহ রসুলবাগ খালপাড়ে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ষ্টাপ কোয়ার্টারের ভিতরে সন্ধ্যা হলেই মাদক সেবিদের আড্ডা, ছিনতাই ও নাজির কলোনী, হাসান কলোনিতে ইয়াবা বেঁচা কেনার চিন্থিত সন্ত্রাসীদের বিষয়ে বাকলিয়া থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, সামাজিক রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST