1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক কে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শোকজ বিএনপি নেতা
শিরোনাম
জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি

কোন প্রকারের সাড়া নেই বাম জোটের হরতালে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৭৫ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


জ্বালানি তেল,ইউরিয়া সার,খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট। সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই হরতাল।

তবে সাড়া ছিল না বাম জোটের এই হরতালে।রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট আকারে হরতালের সমর্থনে মিছিল ও প্রতিবাদ সভা হলেও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতাল শুরু হয় ভোর ছয়টায়।সকাল সাতটার পর রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল নিয়ে হাজির হন হরতাল সমর্থকরা। তবে পুলিশের বাধায় কিছুক্ষণ পর তারা শাহবাগ মোড় ছেড়ে চলে যান।

বাম গণতান্ত্রিক জোটের নেতাদের দাবি,পল্টন মোড়সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা সমবেত হয়ে পিকেটিং ও প্রচারণা চালিয়েছে।

এদিকে, রাজধানীর বায়তুল মোকাররম,জিরো পয়েন্ট, গুলিস্তান,প্রেস ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অফিসগামী মানুষের কারণে যানবাহনের চাপ লক্ষ করা গেছে।এছাড়া দোকানপাট-মার্কেটও খুলেছেন ব্যবসায়ীরা।

তবে হরতালে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST