1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে  কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিরোনাম

এইমাত্র পাওয়া সংবাদ আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারাও এখন কোটিপতি

  • প্রকাশ কাল শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪১০ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারাও এখন কোটিপতি। লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করছেন, তারা সরকারের বংশধর।শনিবার রাজধানীর নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে জিয়া মঞ্চ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব বলেন,মোমেন সাহেব,আপনি তো বাজারে যান না।রিকশাওয়ালা,গরিব মানুষের কথাও শোনেন না। একটা ডিমের দাম এখন সাড়ে ১২টাকা,এক হালি ডিম ৫০ টাকা।এক কেজি ইলিশ কিনতে দুই হাজার টাকা লাগে। সবজির বাজারে আগুন,মানুষ চাল-ডাল-সবজি কিনতে পারছেন না।অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছেন।জনগণ আপনাদের সৃষ্ট আগুনে জ্বলে-পুড়ে মরছে।

তিনি বলেন,মধ্যবিত্ত,নিম্ন-মধ্যবিত্তরা এখন হাহাকার করছে। দেশে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তারলাভ করেছে। আপনারা বেহেশতের কথা বলে অহংকার করেন,জনগণের টাকা হরিলুট করে বেহেশতে থাকতে পারেন।কিন্তু জনগণ আপনাদের দুঃশাসনে নরকে আছে।মোমেন সাহেবের বক্তব্য দেশের ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা।

জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,অধ্যাপক আমিনুল ইসলাম,ফয়েজ উল্লাহ ইকবাল প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST