1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানচিত্রের ওপারে কান্না: বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনপদে উন্নয়নের আলো কতটা পৌঁছেছে? কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস এসএমএসের দুই ঘণ্টা পরই আবেদন বাতিল মধুপুরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন হোসেনপুরে বিএমইউজে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শিরোনাম

ইউরিয়া সারের কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৫৯ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-

দেশে ইউরিয়া সারের দাম কেজিতে ৬টাকা বাড়ানো হয়েছে। এতে কৃষক পর্যায়ে ১৬টাকা থেকে বেড়ে হলো ২২টাকা আর ডিলার পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ২০টাকা নির্ধারণ করেছে সরকার।কাল সোমবার(১আগস্ট)কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়ে বলেছে,পুনর্নির্ধারিত এ মূল্য আজ থেকেই কার্যকর হবে।

দাম বাড়ানোর কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশেও দাম বাড়ানো হয়েছে।কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়,আন্তর্জাতিক বাজারে প্রতিকেজি ইউরিয়া সারের বর্তমান দাম ৮১টাকা।

এর ফলে ৬ টাকা দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি কেজিতে ৫৯টাকা ভর্তুকি দিতে হবে।২০০৫-০৬অর্থবছরে প্রতিকেজি ইউরিয়া সারের ভর্তুকি ছিল মাত্র ১৫টাকা।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে।আমন মৌসুমে(জুলাই-সেপ্টেম্বর)পর্যন্ত দেশে ইউরিয়া সারের চাহিদা ৬লাখ ১৯হাজার মেট্রিক টন,বিপরীতে বর্তমানে মজুত রয়েছে ৭লাখ ২৭হাজার মেট্রিক টন,যা প্রয়োজনের চেয়ে প্রায় ১লাখ টন বেশি।

অন্যান্য সার যেমন টিএসপির আমন মৌসুমে চাহিদা ১লাখ ১৯হাজার টন,বিপরীতে মজুত ৩ লাখ ৯হাজার টন,ডিএপির চাহিদা ২লাখ ২৫হাজার টন, বিপরীতে মজুত ৬লাখ ৩৪হাজার টন এবং এমওপির চাহিদা ১লাখ ৩৭হাজার টন,বিপরীতে মজুত রয়েছে ২লাখ ১০হাজার টন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST