1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানচিত্রের ওপারে কান্না: বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনপদে উন্নয়নের আলো কতটা পৌঁছেছে? কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস এসএমএসের দুই ঘণ্টা পরই আবেদন বাতিল মধুপুরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন হোসেনপুরে বিএমইউজে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শিরোনাম

এক রাতে তিন স্থানে ডাকাতির ঘটনায় ২জনকে কুপিয়ে জখম করা হয়েছে অর্ধ কোটি টাকার মালামাল লুট করা হয়েছে

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫৩৪ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিন স্থানে ডাকাতির ঘটনায় ২জনকে কুপিয়ে জখম করা হয়েছে।লুটে নেয়া হয়েছে নগদ টকা,মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ অর্ধ কোটি টাকার মালামাল।ঘটনা গুলো ঘটেছে রোববার দিবাগত রাতের পৃথক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে।

উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা ঠিকাদার ব্যবসায়ি হারুনুর রশিদ খান জানান,ওই রাতে অনুমান সাড়ে ৩টার দিকে তার দ্বিতল ভবনের জানালার গ্রীল কেটে ২০-২৫জনের সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করেই অস্ত্রের মুখে পরিবারের সকল সদ্যস্যদেরকে জিম্মি করে এবং হাত,পা বেঁধে ঘরে থাকা নগদ ১০লাখ টাকা,৫০ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার,দামী মোবাইল সেটসহ সর্বস্ব লুটে নিয়ে নির্ভিঘেœ চলে যায়।যাওয়ার সময় ডাকাত দল বাড়ীর প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে যায়। পরে এলাকাবাসি এসে তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে। আক্রান্তরা জানান,ডাকাত দল অত্যাধুনিক স্বর্ণ পরীক্ষার যন্ত্র নিয়ে আসে।তারা পরীক্ষা করে স্বর্ণ গুলো আলাদা করে নিয়ে যায় আর ইমিটেশনের অলংকার গুলো ফেলে রেখে যায়।

একই রাতে একই ইউনিয়নের দুপ্তারা হাটখোলাপাড়া গ্রামের ব্যবসায়ি বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল রাত ২টার দিকে কেঁচি গেইটের তালা ভেঙ্গে ও ঘরের ৪-৫টি দরজা ভেঙ্গে গৃহকর্তা বাবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে নগদ ৫লাখ টাকা,১০ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়।

অপর দিকে একই রাতে অনুমান ১০টার দিকে বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা ব্রিজের কাছে পথচারি চৈতনকান্দা গ্রামের আফজালের ছেলে নাজমুল হোসেন(৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও একটি মোবাইল সেট লুটে নেয় সশস্ত্র ডাকাত দল। মারাত্মক আহত অবস্থায় নাজমুলকে ঢাকার এ্যপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারি পুলিশ সুপার গ অঞ্চল মোঃ আবির হোসেন ঘটনাস্থল গুলো পরিদর্শণ করেন।তিনি বলেন,তদন্ত করে ডাকাতদলকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার ও ডাকাতি করা মালামাল উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করে যাচ্ছে।তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি এবং ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST