1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নিকলীতে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উদযাপিত পশু প্রেমীরা যেখানে নির্বিচারে প্রাণী হত্যার বিষয়ে সরব-(মুক্ত সংবাদ ) লিবিয়ার একীভুত চুক্তিকে স্বাগত জানালেল ত্রিপুলী সরকার কিশোরগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রাজশাহীতে পলিমাটি’র বর্ণিল বর্ষবরণ: শোভাযাত্রা ও পান্তা উৎসবে নতুন বছরকে বরণ পাকুন্দিয়া উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা- বিএনপি নেতা হাজী মোকাররম হোসেন ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ নীলগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত-১০
শিরোনাম
তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী নিকলীতে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উদযাপিত পশু প্রেমীরা যেখানে নির্বিচারে প্রাণী হত্যার বিষয়ে সরব-(মুক্ত সংবাদ ) লিবিয়ার একীভুত চুক্তিকে স্বাগত জানালেল ত্রিপুলী সরকার কিশোরগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রাজশাহীতে পলিমাটি’র বর্ণিল বর্ষবরণ: শোভাযাত্রা ও পান্তা উৎসবে নতুন বছরকে বরণ পাকুন্দিয়া উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা- বিএনপি নেতা হাজী মোকাররম হোসেন ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

শিশু ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড।

  • প্রকাশ কাল শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪৫০ বার পড়েছে
শিশু ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড
শিশু ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড।
বার্তা সম্পাদক:মোঃ রফিকুল ইসলাম লাভলু।


গাইবান্ধার ফুলছড়িতে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় মাজেদুল ইসলাম (২৫) নামের এক তরুণকে আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ আদালতের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

শিশু ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি শাহীন গুলশান নাহার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা ছাড়াও আলামত গোপন ও মিথ্যা সাক্ষ্য দেওয়ায় দণ্ডবিধি ২০১ ধারায় মাজেদুলকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকার ৫০ হাজার সরকারি কোষাগারে, বাকি ৫০ হাজার টাকা মামলার বাদী পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের আহসান হাবিব (১৯), আকরাম মিয়া (১৮) ও সেতারা বেগম (৪৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ আগস্ট গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের এক শিশুকে (৭) একই গ্রামের সায়দার রহমানের ছেলে মাজেদুল ইসলাম অপহরণ করে ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশের পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন। অনেক খোঁজাখুঁজির পর ১ সেপ্টেম্বর পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফুলছড়ি থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাজেদুলসহ চারজনকে আসামি করা হয়।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ এ রায়ে সংক্ষুব্ধ। তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।


বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST