1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

বাঘায় চা ২ টাকা ও পান ৩ টাকায় বিক্রি করে চলে আলমাজের সংসার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৬০ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীর বাঘায় চা ২ টাকা ও পান ৩ টাকায় বিক্রি করে চলে আলমাজ আলী প্রামানিকের ৪ সদস্যের সংসার। দীর্ঘ ২৩ বছর যাবত তিনি আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের মোড়ে চা ও পানের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। আলমাজ আলী প্রামানিক গোচর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

আড়ানী রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের সহকাররি শিক্ষক ও গোচর গ্রামের বাসিন্দা মজবুল হোসেন লাল্টু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে অবিশ্বাস্য
হলেও সত্যি আলমাজ এখনো এক কাপ চা ২ টাকা এবং এক খিলি পান ৩ টাকায় বিক্রি করছেন।

এ বিষয়ে আলমাজ আলী জানান, ২০০০ সালে চা ও পান বিক্রির ব্যবসা শুরু করেছি। ওই সময় ৫০ পয়সায় এক কাপ চা ও একই দামে পানের খিলি বিক্রি করতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হলে ১৯৯৫ সালে তা বাড়িয়ে চা ও পান ২ টাকায় বিক্রি করি। এভাবে ২০১৫ সাল পর্যন্ত চলে। পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
আরো বাড়ার কারনে ২০১৬ সাল থেকে চা ২ টাকা ও পানের খিলি ৩ টাকায় বিক্রি শুরু করেছি।

পৈতৃক সূত্রে পাওয়া ১০ কাঠা ফসলী জমি আর ১০ কাঠা বাড়ির ভিটা পেয়েছি। এ ব্যবসা দিয়ে ৪ সন্তানের পরিবার নিয়ে ভালভাবে খেয়ে-পরে চলে যাচ্ছে। বেঁচে থাকা পর্যন্ত দাম বাড়ানোর আর ইচ্ছা নেই।

এ ব্যবসা করে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে ইংরেজি অনার্স মাষ্টার্স শেষ করে একটি বেসরকারি কম্পানিতে চাকরি করছেন। ছোট ছেলে অনার্স পড়ছেন। ২৩ বছর ধরে এ ব্যবসা করছে। বিকাল হলে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে।

ইফতারের পর বেশি ভিড় হয়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন প্রায় ২৫০-৩০০ কাপ চা ও পান বিক্রি হয়। আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ আলী জানান, আলমাজের দোকানের চা অন্য দোকানের চেয়ে স্বাদে-গুণে কোনো অংশেই কম নয়। তার ২ টাকার চায়ের খবর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অনেকে দূর-দূরান্ত থেকে তার দোকানে চা ও পান খেতে আসেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST