1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কিছু কথা কালের নতুন সংবাদ এর সম্পাদকের জন্মদিন আজ
শিরোনাম
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কিছু কথা

এইমাত্র পাওয়া সংবাদ আমদানির পর চালের দাম কমতে শুরু করেছে

  • প্রকাশ কাল শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭৬ বার পড়েছে
Newsঅনলাইন ডেস্ক :-


থেকে আমদানিকৃত চাল দিনাজপুরের হিলি স্থলবন্দরে খালাসের ৩ দিন পর বাজারে প্রভাব পড়েছে।শুল্ক কমানোর পর থেকে ১৫শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি অব্যাহত আছে। শুল্ক কমানো এবং ওএমএসের(ওপেন মার্কেট সেল) চাল দেওয়ার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চালের বাজারে প্রকারভেদে পাইকারী ও খুচরা পর্যায়ে দাম কেজিতে ২থেকে ৪টাকা কমেছে।

গত ৩১আগস্ট দুপুরে হিলি কাস্টমসে চালের বিল অব এন্ট্রি সাবমিটের পর পরিক্ষণ শুল্কায়ন শেষে চাল খালাস কার্যক্রম শুরু হয়।
শনিবার হিলি বাজারে দেখা যায়,স্বর্ণা চাল ২টাকা কমে ৫০ টাকা,২৮জাতের চাল ২টাকা কমে ৫৬টাকা এবং মিনিকেট চাল ৪টাকা কমে ৬৬টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে চালের ক্রেতা তাজ ইসলাম বলেন,স্বর্ণা-৫ জাতের চলের দাম আগে ছিল ৫২টাকা শনিবার তা ৪৮টাকায় কিনলাম।

বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন,চাল আমদানিতে শুল্ক কম এবং ওএমএসের চাল বিক্রির ফলে হিলি বাজারে কমতে শুরু করেছে চালের দাম।প্রকারভেদে কেজিতে দুই থেকে চার টাকা কমেছে।ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে আরো দাম কমতে পারে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়,গত ৩০আগস্ট থেকে শনিবার পর্যন্ত ১৩৭টি ভারতীয় ট্রাক থেকে প্রায় সাড়ে ৫হাজার মেট্রিক টন চাল ছাড়করণ করা হয়েছে।এ ছাড়াও প্রায় ১৩৯টি ট্রাকে আনুমানিক সাড়ে ৫হাজার মেট্রিক টন চাল খালাসের অপেক্ষায় রয়েছে। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান,চাল আমদানি অব্যাহত রয়েছে।পর্যাপ্ত চাল আমদানি হবে।আশা করছি,আরো দাম কমবে।

এদিকে হিলিতে চালের দাম কমলেও রাজধানীতে এর প্রভাব এখনো লক্ষ্য করা যায়নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST