1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

বিশ্ব পরিবেশ দিবসে গাছ রোপণ ও গাছ বিতরণ কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ জেলা শুভসংঘ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়েছে

রোজিনা আক্তার পলি

৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শুভসংঘের উদ্যোগে গাছ রোপণ ও গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শুভসংঘের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শুভসংঘের সভাপতি নুসরাত জাহান। কর্মসূচি পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন জেলা সাধারণ সম্পাদক মো: উবাইদুল হক মুন্না। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্যানেলের অন্যতম সদস্য মো: মাশরাফি মর্তুজা এবং শুভসংঘের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয় এবং পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

শুভসংঘের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা পরিবেশ রক্ষায় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST