1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি পানি বন্দি ৮ হাজার মানুষ

  • প্রকাশ কাল বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৭৮ বার পড়েছে
News
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-

সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই ২ হাজার ৫শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে পাট, আউশ, বীজতলা, চীনা বাদামসহ বিভিন্ন সবজি ক্ষেত।এছাড়া উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নদ-নদী ও খাল-বিল পানিতে ভরে গেছে। হু-হু করে বাড়ছে বানের পানি। চরাঞ্চলের নিমজ্জিত ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উঁচু এলাকায় ঢুকে পড়ছে। এ পর্যন্ত প্রায় ২ হাজার ৫শ পরিবারের ৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে বন্দি থাকা পরিবারের সদস্যরা জানান,আমরা অনেক কষ্টে দিনাতিপাত করছি, নৌকাযোগে বাজার করতে হচ্ছে,আমরা এখন পর্যন্ত সরকারের কোন ত্রান পাইনি।এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল জানান, এখন পর্যন্ত ২ হাজার ৫০ পরিবার পানিবন্দি হয়েছে। এর মধ্যে তারাপুর ইউনিয়নের ৩ গ্রামের ১৫০ পরিবার, বেলকা ইউনিয়নের ৪ গ্রামের ৩০০, হরিপুর ইউনিয়নের ৫ গ্রামের ৪০০, শ্রীপুর ইউনিয়নের ২ গ্রামের ২০০, চন্ডিপুর ইউনিয়নের ২ গ্রামের ২০০ ও কাপাসিয়া ইউনিয়নের ৭ গ্রামের ৮০০ পরিবারের ৬ হাজার ১৫০ জন মানুষ পানিবন্দি হয়েছে।

সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি পানি বন্দি ৮ হাজার মানুষ

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির জানান, সব মিলে ৮১৫ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে পাট ৫১০ হেক্টর, আমন বীজতলা ৪০ হেক্টর, আউশ ৭০ হেক্টর, শাক-সবজি ৬০ হেক্টর, তিল ৪৫ হেক্টর, মরিচ ৩০ হেক্টর ও চীনা বাদাম ৬০ হেক্টর।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST