1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

পাথরভর্তি ভেসে আসা নৌযান ঘিরে চাঞ্চল্য চুরি হচ্ছে মালামাল

  • প্রকাশ কাল শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪২৪ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-

ভোলার মনপুরা উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় ভেসে আসা নাবিকবিহীন একটি পাথর বোঝাই নৌযান ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার সকালে বিচ্ছিন্ন চরনিজাম এলাকায় নৌযানটি প্রথম দেখা যায়।নৌযানটিতে বড় বড় পাথর,পাথর ভাঙ্গার মেশিন এবং একটি ভ্যাকু রয়েছে।তবে কোনো মানুষজন নেই।

এ সুযোগে ট্রলার ঠেকিয়ে মালামাল চুরির অভিযোগ উঠেছে। নৌযানটির গায়ে ইংরেজিতে‘আল কুবতান’লেখা রয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা ল্যাফটেন্যান্ট সাফিউল কিনজল বলেন,ধারণা করা হচ্ছে, এটি একটি বার্জ।এটিতে কোনো ইঞ্জিন নেই,তাই নাবিকও নেই।

এই বার্জের উপর মালামাল নিয়ে অন্য জাহাজ দিয়ে টেনে আনা হয়।ধারণা করা হচ্ছে অন্য জাহাজ দিয়ে টেনে নেওয়ার সময় এর চেইন বা টানা ছিঁড়ে গেছে।তাই ভাসতে ভাসতে এখানে চলে এসেছে।

ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান,সংবাদ পেয়ে পুলিশ খোজ খবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

পুলিশের একটি টিম জাহাজটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এছাড়া কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে।সাগর উত্তাল থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে।পুলিশ সুপার আরও জানান,বিদেশি নাম লেখা নৌযানটি কোথা থেকে কীভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST