1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশ কাল বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছে

রুবেল মিয়া, (শেরপুর) থেকে :

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়ন।

মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বায়েজীদের নেতৃত্বে নালিতাবাড়ী সীমান্তের কাটাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন হাতিপাগাড় বিওপি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নুরুল আজিম বায়েজীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST