1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়েছে

আতাহার আলী মৃধা মাসুদ
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্য কে সামনে রেখে
কিশোরগঞ্জের হোসেনপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

রোজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে সহকারী শিক্ষা অফিসার সফিকুল ইসলামের সঞ্চয়ালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদেকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন কাঞ্চন, সহকারী শিক্ষা অফিসার (এটিও) আব্দুর রাশিদসহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন তার বক্তব্যে বলেন, কেবল স্বাক্ষর করার জ্ঞান অর্জনই সাক্ষরতা নয়; বরং দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST