1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়েছে

রুবেল মিয়া, (শেরপুর) থেকে:
শেরপুরের নকলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আসবাবপত্রসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হুজুরীকান্দা গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বিদ্যুতের মিটার থেকে শর্ট সার্কিটের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।

পরে আগুন পাশের আরিফুল ইসলামের হাফ বিল্ডিং ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে না পারায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি বসতঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST