1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়েছে

– এমদাদুল হক।

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাহাঙ্গীর আলম (৫০) ও ২। নেছার রহমান (২৪)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:৪০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট রোডের বারেক মোল্লার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর আলম ও নেছার রহমান নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST