1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২ কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা কিশোরগঞ্জে উদ্বোধন হলো সিপি ফাইভ স্টারের নতুন আউটলেট বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রায়- সজিব তালুকদার শেরপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শনে- জেলাপ্রশাসক হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইউনিয়ন বিএনপি সভাপতিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ
শিরোনাম

গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২

  • প্রকাশ কাল সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়েছে

এমদাদুল হক

গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে গাছা থানার পুলিশ ২ জনকে আটক করেছে।

একই সঙ্গে দোকান থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মহানগরের গাছা থানার বাদে কলমেশ্বর এলাকার ভূষির মিল রোডে একটি স্বর্ণের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মো. আবুল কালাম আজাদ। তার বয়স ৪২ বছর। তিনি ওই এলাকার আলাউদ্দিনের মালিকানাধীন একটি হাফবিল্ডিং দোকান ভাড়া নিয়ে ‘সাদিয়া জুয়েলার্স’ নামে ব্যবসা পরিচালনা করতেন। সেখানে স্বর্ণালংকার তৈরি ও রেডিমেড স্বর্ণালংকার বিক্রি করতেন তিনি।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট দুপুরে নিহতের মামাতো ভাই শাহালম ফোন করে জানান, আবুল কালাম আজাদ দোকান খোলেননি। এ সময় দোকানের সামনে কয়েকজন ক্রেতা অপেক্ষা করছিলেন।
খবর পেয়ে নিহতের বড় ভাই দোকানের সামনে গিয়ে দেখতে পান, দোকানের একটি শাটার ভেতর থেকে আটকানো এবং অপরটি বাইরে থেকে তালাবদ্ধ।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদকে গলায় গভীর কাটা ও রক্তাক্ত জখম অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করে।
পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের দাবি, দোকানের আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ২৩ আগস্ট রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে চারজন অজ্ঞাত ব্যক্তি দোকানের সামনে আসে।
এরপর ভোর আনুমানিক ৫টা ১২ মিনিটের দিকে ওই চারজনকে দোকানের এলাকা থেকে বের হয়ে যেতে দেখা যায় বলে দাবি পরিবারের।
নিহতের বড় ভাইয়ের অভিযোগ, ওই চার ব্যক্তি কৌশলে দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আবুল কালাম আজাদের গলায় আঘাত করে হত্যা করে। পরে দোকানে থাকা আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার পর হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় গাছা থানার ওসি (তদন্ত) আব্দুল আউয়ালের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর এলাকা থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
অভিযানে গাছা থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST