স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
এ উপলক্ষে সকাল ১০টায় এক র্যালী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর নেতৃত্বে উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ক্যাম্পাস থেকে শুরু করে র্যালীটি হাসপাতাল রোড, মাদরাসা মার্কেট, উপজেলা পরিষদ, থানার মোড়, সদর রোড, খলিফাপট্টি, ট্রলার ঘাট, ডাকবাংলো রোড, গোরস্থান মার্কেট, সাচাইল রোড, বালিগাতী বাজার ও পুরাতন বাসস্ট্যান্ড হয়ে সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এতে মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা জিয়াউল হক, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা ইরফানুল ইসলাম, হাফেজ তোফাজ্জল হোসাইন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আবু রায়হান, মুফতি বায়জিদ আহমাদ, মুফতি মাহফুজুর রহমানসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।