নিজস্ব প্রতিনিদি
সিনিয়র সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ আবু আবিদ সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত।
৪ সেপ্টেম্বর ভোর প্রায় ৬টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় ফেনীতে সড়ক দুর্ঘটনার আবু আবিদ।
আবিদ এর বড় ভাই আদিল এর সাথে কথা বলে যানা যায় –
পূর্বনির্ধারিত ৩ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে তার ঢাকা থেকে চট্টগ্রাম আসার কথা ছিল।
কিন্তু একটি জরুরি মিটিংয়ের কারণে শেষ মুহূর্তে ফ্লাইটটিও মিস হয়ে যায়। পরবর্তীতে সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় আবিদ। ভোর প্রায় ৬টার দিকে ফেনীতে বাসের সাথে লড়ীর ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় আমার ভাই।
দুর্ঘটনার পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে চট্টগ্রামে রেফার করেন।
পরবর্তীতে তাকে চট্টগ্রামের এপোলো ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ২–৩ ঘণ্টা ধরে টানা অস্ত্রোপচার চলে, অস্ত্রোপচার সফল হয়েছে।
আবিদ এর মাথা ও পায়ে সার্জারি করা হয়েছে।
পাশাপাশি ঠোঁট, মুখ ও বুকে প্রায় ১৫ টির মতো সেলাই দেওয়া হয়েছে।
এই মুহূর্তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এ সময় আবিদ এর বড় ভাই আদিল সকল সহকর্মী দেশবাসীর কাছে আবিদ এর জন্য দোয়া চেয়েছে।
মুহাম্মদ আবু আবিদ বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল মোহনা টিভিতে চীফ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি একজন সংগঠক পরিচিত।