নিজস্ব প্রতিবেদক:
আজ ৫ সেপ্টেম্বর, জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘বিটিএন বাংলা’র সম্পাদক ও প্রকাশক, কিশোরগঞ্জ জজ কোর্টের এডভোকেট আসাউজ্জামান জুয়েলের জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এক সম্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি এক উজ্জ্বল মেধার স্বাক্ষর রেখেছেন। ২০০৯ সালে মাধ্যমিক (এসএসসি) ও ২০১১ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) জিপিএ সফলতা নিয়ে সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে বিএসএস (BSS), ২০১৮ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) এবং ২০২৩ সালে কৃতিত্বের সাথে এলএলবি (LL.B) ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে ২০২৬ সালে তিনি এডভোকেট হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভ করে কিশোরগঞ্জ জজ কোর্টে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন।
তিনি শুধু আইন পেশাতেই সীমাবদ্ধ নন; সংবাদ প্রকাশনা ও সাংবাদিকতার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালনেও সক্রিয়। বর্তমানে তিনি ‘বিটিএন বাংলা’র সম্পাদক ও প্রকাশক এবং ‘কালের নতুন সংবাদ’-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন’ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
শুভ জন্মদিন উপলক্ষে বিটিএন বাংলার সম্পাদক এডভোকেট আসাউজ্জামান জুয়েল তাঁর সকল পাঠক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি তাঁর আগামী পথচলার জন্য সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেন।