1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল

  • প্রকাশ কাল শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়েছে

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় তাড়াইল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের তাড়াইল উপজেলা প্রতিনিধি ওমর খান সানীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আমার দেশ ও এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট ওয়াসিম সোহাগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, জাতীয়তাবাদী ওলামা দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি এইচ এম রুহুল আমিন, কল্লা পশ্চিমপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালামসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; সমাজের অসঙ্গতি তুলে ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার গুরুত্বপূর্ণ দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম মৃত্যু সাংবাদিক সমাজের জন্য গভীর বেদনা ও উদ্বেগের বিষয়।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তদের হামলায় নির্মমভাবে নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
আলোচনা শেষে পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে তাঁর গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST