1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
পাট ও কেনাফ চাষে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ নীল আকাশের ছায়া “তাড়াইলের সেই বিকেল” মাটির মা ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটি গঠন নান্দাইলে ‘হৃদয়ে নান্দাইল’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী’র নামে লাখ লাখ টাকার প্রতারণার ফাঁদে স্বামী-স্ত্রী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ

নান্দাইলে ‘হৃদয়ে নান্দাইল’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশ কাল শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়েছে

-তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের- নান্দাইলে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে নান্দাইল’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্দাইলে স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে নান্দাইল উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আবু ইউসুফ সোহাগ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজের কল্যাণে তরুণদের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ একটি ইতিবাচক উদ্যোগ। তারা ‘হৃদয়ে নান্দাইল’-এর বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদেরও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

সংগঠনের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বিশিষ্টজন, সাংবাদিক এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী অংশ নেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST